Ascent

উত্থান

জাগতিক মায়াকে অতিক্রম করা

এখন আত্ম-উত্থানের সময়। … এবং আপনি অনুভব করতে শুরু করবেন যে আপনার মাথা থেকে শীতল বাতাস বের হচ্ছে। আপনি আপনার হাতেও এমনি শীতল বাতাস অনুভব করবেন।

আত্ম-সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হল একটি ভারসাম্যপূর্ণ জীবন লাভ করা, যাতে আধ‍্যাত্মিক সচেতনতার উচ্চতর ক্ষেত্রে আমাদের ক্রমাগত উত্তরণ হয়। সহজ যোগ ধ্যান আমাদের আধ্যাত্মিক সচেতনতার সেই উচ্চতা লাভ করতে সাহায্য করে যার উপকারিতা আমাদের দৈনন্দিন জীবন, পরিবার, কাজ এবং সমাজে প্রতিফলিত হয়। এই উচ্চতর স্থিতি লাভ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারন এর ফলেই আমরা এবং আমাদের সমগ্র পৃথিবী এক স্হিতিশীল ও সুশোভিত ভবিষ্যৎ লাভ করতে সক্ষম হবে।

আধ্যাত্মিক উত্থানের পথে সবচেয়ে বড় বাধা হল আমাদের জাগতিক ইচ্ছাগুলিকে অতিক্রম করা, যাকে 'মায়া' বলে আখ্যায়িত করা হয়। এই লৌকিক কর্মকাণ্ডকেই আমরা আমাদের দৈনন্দিন বাস্তবতা হিসাবে দেখি । প্রাচীন ধর্মগ্রন্থগুলি বর্ণনা করে যে এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের সকল মানবীয় অভিজ্ঞতা—যা কখনো উত্তেজনা, কখনো বিষণ্নতা, কখনো সুখ অথবা দুঃখ, কখনো প্রাপ্তি আবার কখনো অপ্রাপ্তির দ্বৈততায় আমাদের চেতনাকে উদ্বেলিত করে—এগুলোই আমাদের অশান্তির মূল উৎস। তাই সকল শাস্ত্রই আমাদের উপদেশ দেয় তপস্যা ও ধ্যানের পথে অগ্রসর হতে, যাতে আমরা উচ্চতর আধ্যাত্মিক চেতনার মধ্যে শান্তি ও পরম স্বস্তির অভিজ্ঞতা লাভ করতে পারি। এ কারণেই বহু সত্যান্বেষী মানুষ এই সমাজ ব্যবস্থাকে ত্যাগ করে, তার অস্থিরতা থেকে পালিয়ে যেতে চান, এবং বিশ্বাস করেন যে হিমালয়ের মতো নির্জন, দূরবর্তী স্থানে গিয়ে তারা নির্বাণ বা আধ্যাত্মিক মুক্তি লাভ করতে পারবেন। যদিও শুধুমাত্র মুষ্টিমেয় কিছু সাধকই প্রকৃত গুরুর নির্দেশনায় মোক্ষলাভ করতে পেরেছেন ; বেশিরভাগই বছরের পর বছর, কঠোর তপস্বী জীবন এবং যোগ-ধ্যান অনুশীলনের পরেও পরম অভীষ্টকে লাভ করতে পারেননি।

সহজযোগ ধ্যানের জন্য কোনো কঠোর তপস্যামূলক জীবনযাপন বা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার প্রয়োজন নেই। সমাজের মধ্যে থেকেই এক সাধারণ গৃহস্থ বা নাগরিক জীবন যাপন করেও সহজ যোগ ধ‍্যান অনুশীলন করা সম্ভব। প্রকৃতপক্ষে, আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বাধাগুলোই আমাদের আধ্যাত্মিক উত্থানের অবস্থাকে যাচাই করার উপযুক্ত ক্ষেত্র হয়ে ওঠে—যা আমরা সহজযোগ ধ্যানের অনুশীলনের মাধ্যমে অর্জন করি।

সহজ যোগ ধ্যানের মাধ্যমে আমরা আমাদের আত্ম-সাক্ষাৎকারে প্রতিষ্ঠিত হতে পারি এবং বিশুদ্ধ সর্বব‍্যাপী চেতনা হিসাবে আমাদের প্রকৃত স্বরূপ কে উপলব্ধি করতে পারি । এই জাগ্রত সচেতনতা এবং সহজযোগ প্রদত্ত উপকরণগুলির সহায়তায় আমরা জীবনের অস্থিরতাকে নিরাসক্ত দৃষ্টিতে প্রত্যক্ষ করতে শিখি, সমস্যার সাথে নিজের অতিরিক্তভাবে একাত্ম হওয়া থেকে দূরে রাখতে পারি। ক্রমশঃ আমরা দেখতে পাই যে আমরা "জীবন" হিসাবে যা ভাবি তার বেশিরভাগই আমাদের নিজস্ব চিন্তাধারা এবং আমাদের প্রত্যাশার প্রতিফলন তাই, এগুলো ক্ষণস্থায়ী।

YouTube player

আরোহণ আপনার জীবনের লক্ষ্য এবং তাকে নিখুঁত করা আপনার কাজ।

সহজ যোগের প্রকৃত জ্ঞানের সমস্ত ভান্ডার শ্রী মাতাজী নির্মলা দেবীর দেওয়া হাজার হাজার বক্তৃতায় পাওয়া যায়। প্রতিটি বক্তৃতাই আমাদের আধ্যাত্মিক অস্তিত্বের এক অপূর্ব সুন্দর মাত্রা আবিষ্কার করতে এবং সেই পথে এগিয়ে যাবার জন্য সঠিক পথপ্রদর্শন করে। আমরা আমাদের সকল পাঠকদের পরামর্শ দিচ্ছি যে, সক্রিয়ভাবে পাবলিক প্রোগ্রাম বা লাইব্রেরি বিভাগে খুঁজে পাওয়া শ্রী মাতাজী নির্মলা দেবীর বিভিন্ন বক্তৃতা, শুনে বা পড়ে অনুধাবন করুন।

এখানে আমরা আধ্যাত্মিক ধ্যানের অবস্থাকে আরও গভীর করার জন্য আধ্যাত্মিক উত্থানের উপর শ্রী মাতাজীর একটি সুন্দর বক্তৃতা শেয়ার করেছি।