Collective Meditation

সামূহিক ধ্যান

সমগ্র ব্রহ্মাণ্ডের অবিচ্ছেদ‍্য অংশ হয়ে ওঠা

আত্মা হল আমাদের মধ্যে অবস্থিত একটি সমষ্টিগত সত্তা। যখন আত্মার বোধ প্রাপ্তি ঘটে বা প্রকাশ লাভ করে, তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনি আপনার আঙ্গুলের ডগায় অন্য ব্যক্তির সূক্ষ্ম কেন্দ্রগুলি অনুভব করতে পারছেন এবং এমনকি আপনি আপনার সত্তার সূক্ষ্ম কেন্দ্রগুলিও আপনার আঙ্গুলের ডগায় অনুভব করতে পারছেন।

শ্রী মাতাজী শিক্ষা প্রদান করার সময় বলেছেন যে, আমরা আসলে জীবন্ত মহাবিশ্বের (বিরাট) একটি অংশ মাত্র যা স্থান, কাল এবং পদার্থের মাত্রার বাইরে অনন্তকাল ধরে বিদ্যমান। আমাদের আধ্যাত্মিক জাগরণ অনেকটা আমাদের দেহের কোষের মতো, যতক্ষন দেহাংশের অধিনে ততক্ষন সংরক্ষিত থাকে আর দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেই অস্তিত্ব বিহীন হয়ে যায়। আমাদের আধ্যাত্মিক সচেতনতার চিরস্থায়ী বৃদ্ধি তখনই সর্বোত্তমভাবে স্থায়ী হয় যখন আমাদের মধ‍্যে একটি সম্পূর্ণ শরীরের অবিচ্ছ‍েদ‍্য অংশ হওয়ার অনুভূতির বিকাশ ঘটে এবং আমরা একসাথে অন্যদের সাথে বসে সম্মিলিতভাবে ধ্যান করি।

কোনও বিশেষ আরামপ্রদ ও বিলাসবহুল কক্ষের প্রয়োজন নেই। জায়গা খুব সাধারণ হতে পারে। গুরুত্বপূর্ণ হল, একজন ব্যক্তি যেন ধ্যান করার সহজ এবং বিশুদ্ধ অভিপ্রায় নিয়ে আসেন এবং সকলের মধ্যে বসবাসকারী চিরন্তন আত্মার সাথে স্বাচ্ছন্দ্য লাভ করে। যখন আত্ম উপলব্ধি প্রাপ্ত ব‍্যক্তিরা একসাথে ধ্যান করে তখন যেন নীরব ধ্যানের সাগরের আনন্দ উপভোগ করতে পারে।

শ্রী মাতাজী সহজ যোগীদের সুপারিশ করেছিলেন, যারা তাদের আত্ম-উপলব্ধিতে প্রতিষ্ঠিত, তারা যেন একটি নির্দিষ্ট এলাকায় বসবাসকারী লোকেদের জন্য একটি সাধারণ অবস্থান খুঁজে বের করেন যাতে তারা সহজেই একত্রিত হয়ে ধ‍্যান করতে আসতে পারে।

১৯৭০ সাল থেকে বিশ্বব্যাপী হাজার হাজার স্থানীয় সহজ যোগ ধ্যান কেন্দ্রগুলি স্বেচ্ছায় সহজ যোগ অনুশীলনকারীদের দ্বারা পরিচালিত হয়ে আসছে যাতে যেকোন সত্য অনুসন্ধানকারীকে তাদের আত্ম-উপলব্ধি পেতে এবং ধ্যানে নিজেকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করা যায়। শ্রী মাতাজী দ্বারা প্রতিষ্ঠিত আত্ম-উপলব্ধির অভিজ্ঞতা এবং সহজ যোগ অনুশীলনের মাধ‍্যমে জ্ঞান অর্জনের জন্য কখনও কোনও অর্থ চাওয়া বা চার্জ করা নিষিদ্ধ।

বিশ্বব্যাপী সহজ যোগ মেডিটেশন সেন্টার

ইন্টারেক্টিভ ম্যাপ ব্যবহার করে আপনি আপনার নিকটতম সহজ যোগ ধ্যান কেন্দ্র, অনলাইন সহজ যোগ মেডিটেশন কোর্স এবং প্রোগ্রামগুলি খুঁজে পেতে পারেন। আরও তথ্যের জন্য সহজ যোগ ওয়েবসাইটে খুঁজুন এবং লিঙ্কগুলি ব্যবহার করুন।