The Art of Inner Growth

অভ্যন্তরীণ উন্নতির উপায়

আপনার প্রকৃত অভ্যন্তরীণ সত্ত্বা এবং তার সম্ভাবনাকে আবিষ্কার করুন

বাহ‍্যিক উন্নতির পাশাপাশি ভিতরের উন্নতিটাও অপরিহার্য। বাইরের দিক থেকে পরিনত হওয়ার আগে আমাদের মন ও আত্মার ভিতরেও বৃদ্ধি হওয়া জরুরি। ঠিক যেমন গাছের যখন বৃদ্ধি হয় তখন ডালপালার সাথে পাল্লা দিয়ে শিকড়কেও বাড়াতে হয়।

সহজ যোগ ধ‍্যানের মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ বৃদ্ধি সম্পূর্ণ স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে। এই অভ্যন্তরীণ বৃদ্ধিকে আমরা আমাদের মন বা বুদ্ধির মাধ্যমে জোর করে ঘটাতে পারি না। যেমন একটি বীজ কীভাবে গাছ হয়ে ওঠে বা একটি ফুল কীভাবে ফল দেয় — তার জন্য কোনো নির্দিষ্ট কৌশল নেই, বরং এইসব স্বাভাবিক ঘটনাগুলো প্রকৃতি মাতার দ্বারাই স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হয় — তেমনি, আমাদের অভ‍্যন্তরে থাকা কুণ্ডলিনী শক্তিই সেই মাতৃসুলভ পোষণকারী শক্তি, যা আমাদের সূক্ষ্ম-দেহযন্ত্রের জটিল চক্রগুলোরনাড়ির মাধ্যমে কাজ করে, এবং আমাদের আত্মিক চেতনার পূর্ণ প্রকাশ ঘটায়।

সম্পূর্ণ আত্মিক চেতনার জাগরণের মাধ্যমেই আমাদের সাথে আমাদের প্রকৃত অন্তর্নিহিত ক্ষমতার পরিচয় ঘটে, যা সামগ্রিকভাবে আমাদের দেহ, মন, অনুভূতি এবং বুদ্ধিকে একত্রিত করে। আত্মজাগরণের আগে আমাদের হৃদয় কিছু চায়, বুদ্ধি অন্য কিছু ভাবে, আর শরীর অন‍্যভাবে প্রতিক্রিয়া দেখায়, অর্থাৎ এই তিন বস্তুর প্রতিক্রিয়া তিন রকমের হতে পারে। সহজ যোগ ধ্যানের নিয়মিত অভ্যাস আমাদের হৃদয়, মন, মস্তিষ্ক, শরীর ও বুদ্ধির ওপর সূক্ষ্ম সংযোগ স্থাপন করে, যার ফলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা এক নিখুঁত সংযোগ বা প্রবাহের (flow) অবস্থা অনুভব করি।

এই অন্তরসঙ্গতি অর্জনের মাধ্যমে আমরা আমাদের চারপাশের পরিবেশে গভীর প্রভাব ফেলতে পারি — যা আমাদের কর্মক্ষেত্রে, পরিবারে বা যে সমাজে আমরা চলাচল করি সেখানে প্রভাব বিস্তার করতে পারে। আমাদের নির্দিষ্টভাবে কিছু চিন্তা করতে বা নির্দিষ্টভাবে কিছু বলার প্রয়োজন হবে না, কারণ আমাদের আত্মিক আভার (আমাদের হৃদয় ও চক্রগুলিকে ঘিরে সাতটি আভা থাকে) প্রকাশ চারপাশের সবকিছুর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে ও কার্যকরভাবে প্রতিক্রিয়া করতে সক্ষম হবে।

এটি আসলে আমাদের ভিতরের আত্মারই প্রকাশ যা কুণ্ডলিনী মা-এর জাগরণের মাধ্যমে অর্জিত হয়… তাই আমাদের কেবল কিছুটা সময় দিতে হবে, এবং সম্মিলিতভাবে সহজ যোগ ধ‍্যান করতে হবে ও অগ্রসর হতে হবে।

Explore this section