সহজ এবং অনায়াস ধ্যান
সাল ১৯৮০, ১লা জানুয়ারী, লন্ডনে প্রদত্ত পরামর্শের উদ্ধৃতি
ভাইব্রেশন বা অনুকম্পন আসে এবং তারা বিকিরিত হয়। আপনাকে যা করতে হবে তা হ'ল এটির সাথে নিজেকে যুক্ত বা উন্মুক্ত করা। এর সর্বোত্তম উপায় হল ধ্যান করার সময় কোন প্রচেষ্টা না করা।
আপনার কোথায় সমস্যা আছে তা নিয়ে চিন্তা করবেন না। আপনাকে কোন চিন্তা করতে হবে না। আপনি শুধু স্বাভাবিক ও চিন্তামুক্ত থাকুন, এটি নিজেই কাজ করবে। আপনাকে কোন চেষ্টা করতে হবে না। একেই বলে ধ্যান।
ধ্যান মানে ঈশ্বরের অনুগ্রহে নিজেকে উন্মুক্ত করা। রহমত নিজেই জানেন আপনার নিরাময় কি। তিনি জানেন কিভাবে আপনাকে মেরামত করতে হয়, কিভাবে স্বয়ংকে আপনার নিজের মধ্যে স্থির করতে হয়, কিভাবে আপনার আত্মাকে প্রজ্বলিত রাখতে হয়। তিনি সবই জানেন, তাই আপনাকে কী করতে হবে, কী নাম নিতে হবে, কী মন্ত্র বলতে হবে তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ধ্যানে আপনাকে একেবারে প্রয়াশহীন থাকতে হবে, নিজেকে সম্পূর্ণরূপে উন্মুক্ত রাখতে হবে এবং সেই সময়ে আপনাকে একেবারেই চিন্তাহীন হতে হবে।
আপনি যদি চিন্তাহীন না হন তবে সেই সময় আপনাকে কেবল আপনার চিন্তার গতিগুলিকে দেখতে হবে, তবে সেগুলিতে জড়াবেন না। আপনি ধীরে ধীরে দেখবেন, যেমন সূর্য উদিত হয়, অন্ধকার দূর হয় এবং সূর্যের রশ্মি প্রতিটি অংশে গিয়ে সমস্ত স্থানকে আলোকিত করে। একইভাবে, আপনার সত্ত্বা, সম্পূর্ণরূপে আলোকিত হবে। কিন্তু আপনি যদি সেই সময় কিছু চেষ্টা করেন বা আপনার মধ্যে কিছু বন্ধ করার প্রয়াশ করেন তবে তা হবে না। মেডিটেশন বা ধ্যানের একমাত্র উপায় হল প্রচেষ্টাহীনতা, তবে আপনার এটি সম্পর্কে অলস হলে চলবে না। আপনাকে সতর্ক থাকতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে।
অন্য দিকে হতে পারে যে মানুষ শুধু ঘুমিয়ে পড়ে। আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি ঘুমিয়ে পড়লে কিছুই হবে না। এটা তার অন্য আরেক দিক। আপনি যদি এটি সম্পর্কে অলস হন তবে কিছুই কার্যকর হবে না। আপনাকে সজাগ এবং উন্মুক্ত থাকতে হবে, একেবারে সচেতন অথচ একেবারে প্রচেষ্টাহীন। আপনি যদি একেবারেই প্রচেষ্টাহীন হন তবেই ধ্যান সর্বোত্তম কাজ করবে।
![]()
নিজের সমস্যা নিয়ে একদম ভাববেন না। শুধু অনুকম্পনের তথা ভাইব্রেশনের প্রতি নিজেকে উন্মুক্ত এবং সমর্পিত রাখুন। যখন সূর্য আলোকিত হয়, সমস্ত প্রকৃতি নিজেকে সূর্যের কাছে আত্মপ্রকাশ করে এবং অনায়াসে সূর্যের আশীর্বাদ গ্রহণ করে। এটি কোনরকম প্রচেষ্টা দ্বারা হয় না। এটি কেবল সূর্যের উত্তাপ গ্রহণ করে। সূর্যের রশ্মি তার ক্রিয়া করে। ঠিক একইভাবে, সর্বব্যাপী শক্তি কাজ শুরু করে।
আপনাকে কিছু চালনা করতে হয় না। আপনাকে এটা সম্পর্কে কিছু করতে হবে না। শুধু অনায়াসে, একেবারে প্রচেষ্টাহীনভাবে এটি কাজ করছে। এটি যতক্ষণ সম্ভব কাজ করতে থাকবে এবং অলৌকিক কাজ করে যাবে যা এটিকে করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে না। এটি তার কাজ জানে, কিন্তু আপনি যখন প্রচেষ্টা করেন, আপনি আসলে এটির জন্য বাঁধা তৈরি করেন। তাই কোন প্রচেষ্টার প্রয়োজন নেই। "একদম সাবলীল থাকুন এবং সবকিছু ছেড়ে দিন, মনে যা আছে সব ছেড়ে দিন", ব্যস, এটুকুই।