স্বাধিষ্ঠান চক্র

স্বাধিষ্ঠান চক্র

শুদ্ধবিদ্যা এবং সৃজনশীলতা

বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের নানান অভিজ্ঞতা হতে থাকে। পারিপার্শিক পরিবেশ থেকে উদ্ভূত অনেক সৃজনশীল শিক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হয়। আমরা প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখতে থাকি।

দ্বিতীয় কেন্দ্রটি আমাদের সৃজনশীলতার উৎসের সাথে সংযোগ স্থাপন করে এবং আমাদেরকে মনোযোগী ও আধ্যাত্মিক বুদ্ধিমত্তা সম্পন্ন করে তোলে। এটি আমাদের মধ্যে সৃজনশীল অনুপ্রেরণা প্রবাহিত করে এবং আমাদেরকে চারপাশের সৌন্দর্য‍্য অনুভব করতে সাহায্য করে। এই চক্রটি আমাদের আঙুলের ডগায় অনুভব করা যায় এবং এর মাধ্যমে আমরা আমাদের মধ‍্যে সূক্ষ্ম প্রতিবন্ধকতাগুলোর ইঙ্গিত পাওয়া যায়। এই চক্র আমাদের শুদ্ধ বিদ্যা প্রদান করে এবং আমাদের চিত্তকে একাগ্র করে।

অবস্থান:
আমাদের স্বাধিষ্ঠান চক্রটি স্যাক্রাম অস্থির উপরের অংশে থাকা অ্যাওর্টিক প্লেক্সাসে অবস্থিত। এই চক্রটি আমাদের লিভার, কিডনি, প্লীহা, অগ্ন্যাশয় এবং নারীদের প্রজনন অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। স্বাধিষ্ঠান চক্রের স্পন্দন উভয় হাতের বুড়ো আঙুলে অনুভব করা যায়।

রঙ:
স্বাধিষ্ঠান চক্রের তত্ত্ব হল অগ্নি তত্ত্ব। তাই একে হলুদ রঙ দ্বারা প্রকাশ করা হয়।

স্বাধিষ্ঠান চক্রের গুণাবলীর মধ্যে রয়েছে:
• সৃজনশীলতা
• সৌন্দর্যের বোধ
• প্রখর মনোযোগ
• তীক্ষ্ণ বৌদ্ধিক উপলব্ধি
• বিশুদ্ধ জ্ঞান
• আধ্যাত্মিক জ্ঞান

Chakra Charts_BN_Page_03_Image_0001

স্বাধিষ্ঠান চক্রের মৌলিক গুণ হল সৃজনশীলতা। এই চক্রের মাধ্যমেই আমাদের মধ‍্যে সৃষ্টিশীল শক্তি উৎপন্ন হয়। স্বাধিষ্ঠান চক্র মনোযোগ এবং বিশুদ্ধ জ্ঞানেরও উৎস। যখন আমাদের ভিতরে স্বাধিষ্ঠান চক্রের গুণাবলি প্রকাশিত হয়, তখন আমরা সৃজনশীলতার সৌন্দর্য‍্য এবং শক্তিকে আবিষ্কার করি।

অভিজ্ঞতা এবং সুবিধা:
আপনার স্বাধিষ্ঠান চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কাজ হলো আপনার পেটের মধ্যে থাকা চর্বি কণাগুলিকে ভেঙে ফেলা এবং সেগুলিকে রূপান্তরিত করে আপনার মস্তিষ্কের ধূসর ও শ্বেত পদার্থে পরিণত করা—যেগুলো আমাদের মস্তিষ্কের কাজ করার জন্য প্রয়োজনীয় ।

আজকের বিশ্বে অতিরিক্ত চিন্তা ও পরিকল্পনা খুব সাধারণ একটি ব্যাপার। এর ফলে স্বাধিষ্ঠান চক্রের ডান দিক অতিরিক্ত ব্যবহার হয়। যখন এমনটা হয়, তখন আমাদের সৃজনশীলতা ক্ষীণ হয়ে যায় এবং আমাদের কাজ প্রাণহীন হয়ে ওঠে। আমরা আর স্বতঃস্ফূর্ততা ও আনন্দ অনুভব করতে পারি না।

এর কারণ হলো, আপনার মস্তিষ্কে অতিরিক্ত চিন্তার ফলে মস্তিষ্ক থেকে যে ধূসর পদার্থ হারিয়ে গেছে তা পূরণ করতে গিয়ে, যেসব অন্যান্য অঙ্গের যত্ন নেওয়া উচিত, স্বাধিষ্ঠান চক্র সেগুলোর দিক থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে এবং সেগুলোকে উপেক্ষা করছে।

উদাহরণস্বরূপ, আপনার শরীরের চাহিদা পূরণ করতে লিভারকে অতিরিক্ত পরিশ্রম করে চর্বি কোষ তৈরি করতে হয়। যেহেতু লিভার মনোযোগের কেন্দ্রস্থল, তাই আপনি একাগ্রতা হারান এবং বিশুদ্ধ চিন্তা ক্ষতিগ্রস্ত হয়।

স্বাধিষ্ঠান চক্রের একটি গুণ হলো মনোযোগ, আর চিন্তা তার জন্য ক্ষতিকর — এই পার্থক্যটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ মানে হলো নিবিড় পর্যবেক্ষণ বা মন দিয়ে শোনা। এটি এমন এক বিশুদ্ধ মনোসংযোগ, যেখানে কোনো চিন্তার হস্তক্ষেপ থাকে না। মনোযোগ মানে একাগ্রতা, পর্যবেক্ষণ এবং সাক্ষী থাকা।

উদাহরণস্বরূপ, আপনি কোনো চিন্তা না করেও একটি ফুলের দিকে মনোযোগ দিতে পারেন—তার সৌন্দর্য‍্য ও সুবাস উপভোগ করতে পারেন। আপনি সেটিকে পর্যবেক্ষণ করবেন এবং বিস্মিত হবেন, কিন্তু মনের মধ্যে এই ধরনের প্রশ্ন আসবে না যেমন, ‘এই ফুলের নাম কী?’ বা ‘এটা কি বার্ষিক না বহুবার্ষিক গাছ? বা অন্য আরো কিছু।

একটি ভারসাম্যপূর্ণ লিভার আপনার মধ‍্যে বিক্ষিপ্ততা এবং বাহ্যিক বিশৃঙ্খলা পরিস্রাবন করে আপনার মনোযোগী হওয়ার ক্ষমতা বজায় রাখে এবং পুষ্টি জোগাতে সাহায্য করে। এই বিশুদ্ধ মনোযোগ থেকেই আসে সেই শান্তি ও নিস্তব্ধতা, যা আপনাকে কার্যকরভাবে ধ্যান করতে সহায়তা করে।

যখন আপনার স্বাধিষ্ঠান চক্র ভারসাম্যপূর্ণ থাকে, তখন অতিরিক্ত চিন্তা রোধ করা যায়। আপনি একটি শান্ত মনের অবস্থা বজায় রাখতে সক্ষম হবেন, যা দুশ্চিন্তা, সন্দেহ, বিভ্রান্তি ও বিক্ষেপ থেকে মুক্ত। এই ভারসাম্যপূর্ণ অবস্থায় আপনি যে সৃজনশীল কাজ করবেন, তাতে আধ্যাত্মিক গুণ যুক্ত থাকবে। এতে "হৃদয়" থাকবে।

স্ব-মূল্যায়ন:
যদি আপনার স্বাধিষ্ঠান চক্র ভারসাম্যহীন হয়, আপনি দেখতে পাবেন যে আপনার ধ্যান করতে অসুবিধা এবং সৃজনশীলতার সাধারণ অভাব ঘটছে। আপনি অনিদ্রা এবং বিরক্তিও অনুভব করতে পারেন। ভারসাম্যহীন স্বাধিষ্ঠানের অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে ডায়াবেটিস, রক্ত-সম্পর্কিত ক্যান্সার, অ্যালার্জি এবং হৃদরোগের মতো অসুস্থতা।

ভারসাম্যহীনতার কারণ:

  • অতিরিক্ত চিন্তা, পরিকল্পনা এবং অতিরিক্ত মানসিক কার্যকলাপ এই চক্রকে ক্লান্ত করে তোলে। এর চূড়ান্ত পর্যায়ে এটি মানসিক চাপ এবং দেহে চরম ক্লান্তির সৃষ্টি করতে পারে।

কিভাবে ব্যালেন্স করবেন:
সৌভাগ্যবশত, সহজ যোগ ধ্যানে এই চক্রকে ভারসাম্য আনতে একটি সহজ উপায় আছে। আপনার স্বাধিষ্ঠান চক্রকে পরিষ্কার করতে, প্রতিদিন স্বাভাবিক তাপমাত্রার জলে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখুন।

যদি আপনি ডান দিকের স্বাধিষ্ঠান চক্র পরিষ্কার করতে চান, তবে ধ্যানের সময় একটি গামলা বা বালতিতে ঠান্ডা সামান্য নুন যুক্ত জলে পা ডুবিয়ে রাখুন। এছাড়াও আপনি ডান স্বাধিষ্ঠান চক্রের অবস্থানে কিছুটা বরফ দিতে পারেন। এই চক্রটি আপনার ডান পায়ের সাথে আপনার পেটের নীচের অংশের সংযোগস্থলের ঠিক উপরে অবস্থিত।

আপনার বাম স্বাধিষ্ঠান চক্রকে বিশুদ্ধ করতে, ধ্যানের সময় পা একটি বাটিতে লবণ মেশানো উষ্ণ/গরম (যেটা আপনার ত্বকের জন্য আরামদায়ক) জলে ভিজিয়ে রাখুন।

এই চক্রের ভারসাম্য নিয়ে আপনার যদি ক্রমাগত সমস্যা হয়, আপনি মোমবাতির শিখা দিয়ে এটিকে শুদ্ধ করার চেষ্টা করতে পারেন। আপনার ডান হাতে মোমবাতিটি আপনার বাম স্বাধিস্থান চক্রের সামনে কয়েক সেন্টিমিটার দূরত্বে ধরে রাখুন। বাম স্বাধিষ্ঠান চক্রটি যেখানে আপনার পেটের নীচের অংশ বাম পায়ের সঙ্গে যুক্ত হয়েছে, তার ঠিক ওপরে অবস্থিত।