পরিবার

পরিবার

এক আলোকপ্রাপ্ত মহান পরিবার

শ্রী মাতাজী (জন্মের পর যার নাম রাখা হয়েছিলো নির্মলা সালভে) জন্মগ্রহণ করেছিলেন, ভারতের বিখ্যাত শালিবাহন রাজবংশের একটি বিশিষ্ট পরিবারে । এই অসাধারণ পরিবারের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি পরবর্তী প্রজন্মের মধ্যেও প্রকাশিত হয়েছিল তাদের সর্বোচ্চ নৈতিক আচরণ এবং সত্য ও ধর্মবোধের প্রতি তাদের আপসহীন আনুগত্যের মাধ্যেমে।

ঐতিহ্য এবং ব্যাপকভাবে স্বীকৃত বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে, শ্রী মাতাজীর পূর্বপুরুষেরা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন যখন তারা দেখেছিলেন যে সেই সময়ে হিন্দু বিধবাদের সাথে, বিশেষ করে বাল্যবিধবাদের সাথে কতটা নিষ্ঠুর আচরণ করা হয়ে থাকে।

শ্রী মাতাজীর ভাই এইচ.পি. সালভে তার স্মৃতিকথায় তার ঠাকুমাকে, যিনি নিজে একজন অকাল বিধবা ছিলেন তাকে বর্ণনা করেছেন "অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে সাহস ও দৃঢ় প্রত্যয় পূর্ণ এক প্রবল ব্যক্তিত্ব; একজন ব্যক্তি যার একদিকে অসীম বীরত্ব ও সাহসিকতার গুণাবলী ছিল এবং অন্যদিকে ছিল তার সন্তানদের প্রতি মায়ের ভালবাসা ও দানশীলতা। আমি এটির উপর জোর দিচ্ছি কারণ এই সমস্ত গুণাবলী তার সন্তান এবং নাতি-নাতনিদের মধ্যে, বিশেষ করে শ্রী মাতাজীর মধ্যে ছড়িয়ে পড়েছে।"

শ্রী মাতাজীর বাবা-মা ন্যায়বিচার ও সাম্যের প্রতি উৎসর্গীকৃত জীবন যাপন করতেন। তাঁরা মহাত্মা গান্ধীর সাথে ভারতের স্বাধীনতার সংগ্রামে যোগদান করেছিলেন এবং তাঁরা বলতেন যে পরিবারের সদস্যদের কেউ গ্রেপ্তার হয়ে জেলে গেলে কেউ চোখের জল ফেলবে না। স্বাধীনতার পর, তার বাবা এবং তার অনেক ভাইবোনেরা নবগঠিত সরকারের হয়ে বহু প্রশাসনিক কাজে সহায়তা করেছিলেন।

শ্রী মাতাজীর স্বামী স্যার সি.পি. শ্রীবাস্তব জনসেবার সর্বোচ্চ মানের প্রতি উৎসর্গীকৃত একটি অনুকরণীয় জীবন অতিবাহিত করেছিলেন। তাঁর লেখা বইগুলির মধ্যে রয়েছে লাল বাহাদুর শাস্ত্রীর জীবনী: এ লাইফ অফ ট্রুথ ইন পলিটিক্স [] এবং করাপশন: ইন্ডিয়া'স এনিমি উইথইন। [২]

 

শ্রী মাতাজী ২০১১ সালে পরলোক গমন করেছেন। তাঁর দুটি কন্যা, চার নাতি-নাতনি এবং অনেক প্রপৌত্র আছে।

YouTube player

"আমাদের সেই দিনগুলিতে ভোগবাদ ছিল না- আমরা সহজভাবে জীবনযাপন করতাম। এছাড়াও, আমি মনে করি তখন বিভিন্ন প্রজন্মগুলির মধ্যে এতটা দ্বন্দ্ব ছিল না, পরিবার ঠিকভাবে চলত।
শ্রী মাতাজীর কন্যা সাধনা বর্মা"

[১] ^ সি. পি. শ্রীবাস্তব, 'লাল বাহাদুর শাস্ত্রী: এ লাইফ অফ ট্রুথ ইন পলিটিক্স' নিউ দিল্লি: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ১৯৯৫।

[২] ^ সি. পি. শ্রীবাস্তব, 'করাপশন: ইন্ডিয়া'স এনিমি উইথইন' নিউ দিল্লি: ম্যাকমিলান ইন্ডিয়া, ২০০১।