ভারসাম্য
ইয়িন ও ইয়াং (জীবনের সুপ্ত ও গতিশীল শক্তি)
আজকের দ্রুতগতির বিশ্ব আমাদের শান্তিপূর্ণ অস্তিত্বের পথে বহু প্রশ্ন সৃষ্টি করেছে— তা যেমন ব্যক্তি জীবনে, তেমনি বৈশ্বিক সমস্যায় জর্জরিত একটি বিশ্বসমাজের অংশ হিসেবেও। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক ও সামাজিক অসাম্য—এসবই মানুষের দ্বারা সৃষ্ট ভারসাম্যহীনতার ফল, যা কেবল বাহ্যিক সমাধান খুঁজে নিয়ে সামঞ্জস্য করা যায় না।
নিজেদের অস্তিত্বের প্রকৃত অর্থ না জেনেই আমরা পরস্পরবিরোধীভাবে সমস্যার সমাধান বাইরে খুঁজে যেতে থাকি, অথচ নিজেদের ভেতরে গভীরভাবে পর্যবেক্ষণ করিনা। যদি আমরা আমাদের সহজাত স্বভাবের সঙ্গে সংযুক্ত হতে পারি, তবে আমরা সেই উৎসে পৌঁছাতে পারব, যা থেকেই প্রকৃত সমাধান।
আমাদের কেন্দ্রীয় পথ খুঁজে পেতে হলে প্রথমে নিজের সূক্ষ্ম অন্তর্নিহিত ভারসাম্য সম্পর্কে সচেতন হতে হবে। নারীসুলভ ও পুরুষসুলভ সত্ত্বাগুলি আমাদের ব্যক্তিত্বকে গঠন করে এবং আমাদের আবেগ, আকাঙ্ক্ষা এবং কর্মের প্রকৃতিতে নিজেদের প্রকাশ করে, এগুলো আমাদের বাম ও ডান শক্তিপথের সূক্ষ্ম শক্তির ভারসাম্যের ওপর প্রভাব ফেলে।আমাদের জীবনধারায় অতিরিক্ত বা চরম প্রবণতা এই স্বাভাবিক ভারসাম্যকে বিঘ্নিত করে, যার ফলে আমরা শারীরিক, মানসিক ও আবেগজনিত সমস্যার সম্মুখীন হই।
সহজ যোগ ধ্যান আমাদের চিন্তাশূন্য সচেতনতার এক নতুন অবস্থার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। গভীর নীরবতার সেই অবস্থায় আমরা নিজেদের জন্য, আমাদের সহকর্মীদের জন্য এবং আমাদের সমাজের জন্য সঠিক পথ খুঁজে পাই। তখন সবকিছু স্বতঃস্ফূর্তভাবে বিকশিত হতে থাকে এবং আমাদের কল্পনার সীমা ছাড়িয়ে এক সম্পূর্ণ নতুন জগতের উন্মোচন ঘটে।
আমরা আসলে বিশ্বেরই প্রতিচ্ছবি। বাইরের জগতে যে সমস্ত প্রবণতা বিদ্যমান, সেগুলো আমাদের দেহ ও সত্তার ভেতরেও বিদ্যমান। যদি আমরা নিজেদের পরিবর্তন করতে পারি, তবে বিশ্বের প্রবণতাগুলিও পরিবর্তিত হবে। একজন মানুষ যখন নিজের স্বভাব পরিবর্তন করে, তখন তার প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হয়। এটাই পরম ঐশ্বরিক রহস্য—এক আশ্চর্য্য সত্য, এবং আমাদের সুখের উৎস। অন্যরা কী করছে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করার প্রয়োজন নেই।
মহাত্মা গান্ধী
সহজ যোগ ধ্যান আমাদের মনের বাইরের জগতে আমাদের আধ্যাত্মিক অভিজ্ঞতাকে আরও গভীর করার জন্য একটি অনন্য মুহূর্ত প্রদান করে। এটি একটি শান্তিপূর্ণ সময় যখন আমরা সত্যিকার অর্থে চিন্তাভাবনার জঞ্জাল থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি-কী ঘটতে চলেছে বা কী ইতিমধ্যে ঘটেছে, সেই সব ভাবনার বাইরে। চিন্তাশূন্য সচেতনতা আমাদের বর্তমান মুহূর্তে মনোযোগ স্থাপন করতে সহায়তা করে, যা জীবনের যেকোনো পরিস্থিতিকে শান্তভাবে ও সুষমভাবে মোকাবিলা করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

নিজেকে প্রতিষ্ঠিত করো, ভারসাম্য রক্ষা করো এবং বেড়ে উঠো। মহান মানুষে পরিণত হও।