অন্তর্নিহিত উন্মেষ

অন্তর্নিহিত সম্ভাবনার উন্মেষ

আত্মজ্ঞানের মাধ্যমে

যদি একজন ব্যক্তির ক্ষমতায়নকে সংজ্ঞায়িত করা যায় নিজের জীবনের উপর ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ অর্জন, অধিক শক্তি অথবা নিজের সক্ষমতার প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধির প্রক্রিয়া হিসেবে, তাহলে শ্রী মাতাজীর দ্বারা বর্ণিত আত্মজ্ঞান অর্জনের পদ্ধতিই হল সর্বোত্তম উপায়, যা মানুষের মধ্যে নিহিত এক বিশাল সম্ভাবনাকে উন্মোচনের সুযোগ দেয়, যা একবার জাগ্রত হলে আনে এক প্রকৃত রূপান্তর।

এই সবকিছুই তোমার ভেতরে প্রস্তুত হয়ে রয়েছে। এটিকে কার্যাণ্বিত হতে দাও—যেমন ফুলকে ফল হতেই হয়।

সহজ যোগ ধ‍্যানের নিয়মিত অনুশীলনের মাধ্যমে অনেক উপকার হয় যেমন স্বাস্থ্যের সামগ্রিক উন্নতি, মানসিক চাপ জনিত নেতিবাচক প্রভাবগুলির উপর নিয়ন্ত্রণ লাভ করা ইত্যাদি। সহজ যোগ ধ্যানের ধারাবাহিক অভ্যাস মানুষকে তার নিজস্ব সূক্ষ্ম শরীরের অবস্থা আরও ভালভাবে বুঝিয়ে দেয়- যা গুরুত্বপূর্ণ কিছু স্নায়ুতন্ত্র এবং শক্তি কেন্দ্রের সমন্বয়ে গঠিত। ধীরে ধীরে এই সূক্ষ্ম ও সহজ কৌশলগুলি আয়ত্ত হওয়ার সাথে সাথে শরীরের ভিতরের ভারসাম্য পুনরুদ্ধার হতে শুরু করে।

শ্রী মাতাজী জোর দিয়ে বলেছেন, আমাদের আত্ম-উপলব্ধি আত্ম-সাক্ষাৎকারের সাথে শুরু হয়। কয়েক সপ্তাহের মধ্যে, সহজ যোগ ধ্যানের অনুশীলনকারীরা বাস্তবতা সম্পর্কে একটি নতুন এবং সূক্ষ্ম সচেতনতা লাভ করেন যাকে বলা হয় "স্পন্দনমূলক সচেতনতা"। এই স্পন্দন বা দিব্য চৈতন্যের অনুভূতি আমাদের পারিপার্শ্বিক শক্তির গুণমান মূল্যায়ন করার ক্ষমতার পাশাপাশি আমাদের নিজস্ব অভ্যন্তরীণ স্থিতি নির্ণয় করার ক্ষমতা দেয়। বিভিন্ন প্রাকৃতিক উপাদান (বায়ু, জল, আগুন, পৃথিবী) ব্যবহার করে, আমাদের আভ্যন্তরীণ শক্তির "অতি-মাত্রা" বা "ঘাটতি" সংশোধন করা যায় এবং এর জন্য বিভিন্ন কৌশল এবং চিকিৎসা পদ্ধতি রয়েছে। আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তির মাত্রা কতটা অনুভব করতে সক্ষম তা নির্ভর করে আমাদের হাত এবং শরীরের বিভিন্ন অংশের সংবেদনশীলতার উপর।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সত্যিকারের ধ্যানের অভিজ্ঞতা অর্জন। একমাত্র সত‍্যিকারের ধ‍্যান হলে তবেই চিন্তাহীন সচেতনতা এবং অভ্যন্তরীণ শান্তিময় অবস্থার প্রাপ্তি ঘটে। সত‍্যিকারের ধ‍্যান যেকোনো প্রকারের ভারসাম্যহীনতাকে প্রতিহত করতে সহায়তা করে, যা প্রায়শই অতিরিক্ত চিন্তা বা উদ্বেগের ফলে তৈরি হয়। নিয়মিত সহজযোগ ধ‍্যানের ফলে আত্মনিয়ন্ত্রণ, মনোসংযোগ করার ক্ষমতা এবং আত্মমর্যাদা বোধ বৃদ্ধি পায়।

আরও গভীর অনুশীলনের ফলে অনুশীলনকারীরা এই সূক্ষ্ম সচেতনতাকে অনুসরণ করে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অর্জন করতে ও যেকোনো পরিস্থিতির সমস্ত দিককে আরও সঠিকভাবে মূল্যায়ন করার ক্ষমতা অর্জন করতে পারেন। ধ্যান এর সাথে থাকা বিভিন্ন শুদ্ধিকরণ পদ্ধতি ও কৌশলগুলি ধীরে ধীরে মানুষকে রূপান্তরিত করতে পারে, সেইসাথে আশপাশের পরিবেশকেও ইতিবাচকভাবে প্রভাবিত করতে সক্ষম হয়।

self-empowerment-through-meditation

এই মনের ঊর্ধ্বে তোমাকে যেতে হবে। আর এর জন্য যেটা সবচেয়ে সহায়ক বিষয়, তা হলো কুণ্ডলিনীর জাগরণ, কারণ তিনি তোমার লিম্বিক অঞ্চলের মধ্য দিয়ে যাত্রা করেন, ফন্টানেল অস্থিকে ভেদ করেন এবং তোমাকে শুধু (মায়ার জগৎ থেকে ) বের করে নিয়ে যান দূরে—পরম সত্যের সাম্রাজ্যে। এবং (তখন) যোগ স্থাপিত হয় তোমার মস্তিষ্ক, আমার বলা উচিৎ তোমার হৃদয়, এবং এই সর্বব্যাপী শক্তির মধ্যে।

সত্যিকারের আত্ম-ক্ষমতায়ন সহজ যোগ ধ্যানের অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়। এটি স্বয়ংক্রিয়ভাবে আমাদের সর্বব্যাপী ও সর্বজনীন শক্তির সর্বোচ্চ উৎস এবং আমাদের হৃদয়ে থাকা চিরন্তন আত্মাকে সংযুক্ত করে।

আলোকপ্রাপ্ত’ বলতে এক ব্যক্তিত্বকে বোঝায়—একটি জাগ্রত বা আলোকপ্রাপ্ত ব্যক্তিত্ব—যে মনের সীমাকে অতিক্রম করে, কারণ সে এই সর্বব্যাপী ঐশ্বরিক প্রেমের শক্তির সঙ্গে সংযুক্ত থাকে। এর ফলে সেই ব্যক্তির সবকিছুতেই পথপ্রদর্শিত হয়, সাহায্যপ্রাপ্ত হয়। সেই শক্তি এতই মহান যে তা তোমার দেখা শোনা করে, সবকিছু সুশৃঙ্খলভাবে সাজিয়ে তোলে; তা চিন্তা করে, বোঝে—এটাই সুবুদ্ধি বা প্রজ্ঞা।