জ্ঞান ভান্ডার

সহজ যোগের জ্ঞান ভান্ডার

শ্রী মাতাজীর থেকে উত্তরাধিকার সূত্রে তাঁর অনুগামীরা যা কিছু পেয়েছেন, তার মধ্যে সম্ভবত সবচেয়ে বড় হল তাঁর দেওয়া অসংখ্য বক্তৃতা, প্রেস ইন্টারভিউ, তাঁর লেখা বিভিন্ন বই এবং সৃজনশীল কাজের বিশাল সংগ্রহ যা এখন ভবিষ্যৎ প্রজন্মের সুবিধার জন্য ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত।

১৯৭০ থেকে ২০১১ সালে তাঁর দেহত্যাগের পূর্ব পর্যন্ত শ্রী মাতাজী ছয়টি মহাদেশ জুড়ে ভ্রমণ করেছিলেন এই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য যে, আত্ম-উপলব্ধির অনুভূতি যেকোনো মানুষের পূর্ব জীবন বা তার আধ্যাত্মিক অভিমুখ নির্বিশেষে প্রত্যেকের কাছে এই সময় সহজলভ্য। শ্রী মাতাজীর মাতৃসুলভ ব্যক্তিত্ব; শুষ্ক, কঠোর গুরুদের ঐতিহ্যগত ভাবমূর্তি থেকে অনেকখানি আলাদা ছিল এবং তিনি সর্বদা ভালবাসার সাথে তাঁর জ্ঞান প্রদান করতেন। শিশুদের লালন-পালন থেকে শুরু করে কৃষি ও আর্থিক ব্যবস্থাপনা এবং আধ্যাত্মিক বিবর্তনের ন্যায় গূঢ় বিষয়ে তাঁর বক্তৃতা ও লেখাগুলো প্রজ্ঞা এবং ব্যবহারিক দিকনির্দেশনায় পরিপূর্ণ।

ভারতে শ্রী মাতাজী
ভারতে শ্রী মাতাজী

শ্রী মাতাজীর এই অগুনতি বক্তৃতা এবং গ্রন্থের সংগ্রহ থেকে এখানে কয়েকটির উদ্ধৃতি দেওয়া হল। পাঠকরা লক্ষ্য করতে পারেন যে শ্রী মাতাজীর সুন্দর, সরল ও মনোগ্রাহী ভাষা কোনোভাবেই এখানে পরিবর্তন করা হয়নি।