পিঙ্গলা নাড়ী

পিঙ্গলা নাড়ী

কর্ম এবং বুদ্ধিমত্তা

আমাদের ডান দিকের নাড়ী (সংস্কৃতে পিঙ্গলা নাড়ী বলা হয়), যা সূর্য নাড়ী নামেও পরিচিত, দ্বিতীয় শক্তি কেন্দ্র (স্বাধিষ্ঠান চক্র) থেকে শুরু হয় এবং আমাদের শরীরের ডান দিকে উঠে আমাদের মস্তিষ্কের বামভাগে বেলুনের ন্যায় এক আকার গঠন করে শেষ হয়।

শ্রী মাতাজী এই বেলুনের ন্যায় অংশটিকে অহংকারের মানসিক অভিব্যক্তি হিসাবে বর্ণনা করেছেন। অহং বোধ আমাদের ব্যক্তিস্বাতন্ত্র্য এবং এক পৃথক ব্যক্তি সত্ত্বার অনুভূতি প্রদান করে, এটি অন্যদের থেকে আলাদা। অহংকার আমাদের মধ্যে আমিত্বের বোধ দেয় ।

Chakra Charts_BN_Page_15_Image_0001

…এই উদ্বেগ আমাদের মধ্যে আসে কারণ আমরা ডান দিককে খুব বেশি ব্যবহার করি, ওখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে, এই হলুদ রেখাটিকে…যা অহঙ্কার নামক আরেকটি ভয়ঙ্কর বস্তুর বিকাশ ঘটায়: যেটা আমাদের অনুভব করায় যে আমরা এটা করছি। সেটায় কোনো ভুল নেই, এটা কিছু ভুল নয়, কারণ অজ্ঞানতা আপনাকে এই ধারণা দেয় যে ”আমি এই কাজটি করছি।”

কর্ম এবং পরিকল্পনা হল ডান নাড়ীর সাথে জড়িত অপরিহার্য গুণাবলী। এই দিকগুলি মস্তিষ্কের বাম দিকে স্নায়বিক সংযোগ হিসাবেও প্রকাশ পায়। এগুলি আমাদের মানসিক এবং শারীরিক কার্যকলাপগুলিকে পরিচালনা করে। ডান দিকে শক্তির চাহিদা কখনও কখনও এত বেশি হয় যে বাম দিকটি দুর্বল হয়ে পড়ে । যখন এটি ঘটে, তখন আমাদের ভিতরের আনন্দের বোধ দূর হয়ে গিয়ে রাগ ও বিরক্তিভাব জন্ম নেয় । সামান্য কিছু ভুল দেখলেই আমরা সবার উপর চিৎকার করি বা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার মতো অবস্থা অনুভব করি। ফলস্বরূপ, নেতিবাচক শক্তি, মানসিক চাপ এবং আগ্রাসী মনোভাব তৈরি হতে শুরু করে । আমরা প্রায়ই আমাদের কর্মক্ষেত্রে, স্কুলে এবং অন্যান্য সর্বসাধারণ স্থানে চাপপূর্ণ পরিবেশের সম্মুখীন হই। কখনও কখনও এই ধরনের পরিস্থিতি দীর্ঘ সময় ধরে চলতে থাকলে গৃহে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।

সৌভাগ্যবশত, সচেতনতা হল আমাদের ডান দিকের এই ধরনের ভারসাম্যহীনতা/অসুন্তুলনতা সংশোধনের প্রথম ধাপ। ধ্যান, এবং সম্প্রীতি, শান্তি এবং আনন্দ ফিরে পাওয়ার জন্য আমাদের কুণ্ডলিনী শক্তির উত্থান আমাদের খুব সহজেই ভারসাম্যের একটি স্বাভাবিক অবস্থা খুঁজে পেতে সহায়তা করে।

সংক্ষেপে বলা যায় ,আমাদের ডান শক্তি চ্যানেল ভবিষ্যতের জন্য পরিকল্পনা এবং কাজ করার ক্ষমতাকে প্রভাবিত করে। এটি রাগ, বিরক্তি এবং চাপের মতো নেতিবাচক আবেগগুলিকে নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের ডান চ্যানেল/ নাড়ী আমাদের "আমি", "আমার" এবং "আমি" এর সম্পর্কে চিন্তা করার ক্ষমতা প্রদান করে । যখন আমরা এই ধারণাগুলির মধ্যে যেকোন একটি অতিরিক্ত ব্যবহার করি, তখন আমরা আমাদের উপস্থিতিতে অন্যদের জন্য নিজেকে অস্বস্তিকর করে তুলি। তবে ধ্যানের মাধ্যমে আমরা চিনতে/জানতে পারি কখন ডান নাড়ীতে আমাদের শক্তি খুব বেশি হয় এবং কখন শীতল হয়ে এটি সন্তুলন অবস্থায় ফিরে আসে।

শ্রী মাতাজী খুব সহজ কৌশল শিখিয়েছেন যা অত্যন্ত সরল, নিরাপদ এবং যার দ্বারা আমরা আমাদের ডান দিককে ভারসাম্যে আনতে পারি।