গুরুত্বপূর্ণ মুহূর্ত

এক যুগান্তকারী মুহূর্ত

শাশ্বত ও বিশুদ্ধ রূপান্তরের এক মুহূর্ত

১৯৭০ সালের ৫ই মে, মুম্বাইয়ের কাছে ভারতের পশ্চিম উপকূলের সমুদ্রতীরবর্তী শহর নারগোলে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়— ঐ বিশেষ দিনে মানব মস্তিষ্কের লিম্বিক ক্ষেত্রে উপস্থিত শক্তিকেন্দ্র সহস্রারের উম্মোচন ঘটে।

এই ঘটনার গুরুত্ব অতিরঞ্জিত করে বলার মতো নয়। শ্রী মাতাজীর আধ্যাত্মিক উত্তরাধিকারের পরবর্তী সবকিছুই এই ঘটনাটি থেকেই উদ্ভূত হয়েছে। একটি মহান বৈজ্ঞানিক আবিষ্কার বা এক অনন্য শিল্পকর্মের মতোই, এই অভূতপূর্ব সাফল্য বছরের পর বছর ধরে প্রতিধ্বনিত হয়ে এসেছে এবং যাঁরা তাঁর কাজ ও দৃষ্টিভঙ্গির সংস্পর্শে এসেছেন—তাঁদের সকলকেই প্রভাবিত করেছে।

শ্রী মাতাজীর আবিষ্কার অনন্য। সহস্রারের উন্মোচন হল বিশুদ্ধ রূপান্তরের এক মুহূর্ত, এবং এটি মানবজাতিকে সীমাবদ্ধতার ঊর্ধ্বে পৌঁছানোর এবং আরও বৃহত্তর কিছুর সঙ্গে সংযোগ স্থাপনের একটি পদ্ধতি প্রদান করে।

"আমি খুঁজছিলাম পথগুলো এবং পদ্ধতিগুলো," শ্রী মাতাজী ব্যাখ্যা করলেন, "নিজের ধ্যানের নিজস্ব পদ্ধতিতে নিজের ভেতরে তা নিয়ে কাজ করছিলাম—এই অর্থে যে আমি সব ধরনের সম্ভাব্য বিন্যাস ও সমন্বয় নিয়ে ভাবতাম। যখন আমি কারও সাথে দেখা করতাম, তখন আমি দেখতাম সেই ব্যক্তির কী সমস্যা আছে এবং তারা কীভাবে তা অতিক্রম করতে পারে। আমি চেষ্টা করতাম সেই ব্যক্তিকে অন্তর্দৃষ্টির মাধ্যমে গভীরভাবে বোঝার।"

mother-ocean

শ্রী মাতাজী জানতেন যে মানব জীবনের দ্বিধা ও সমস্যা বোঝার মূল চাবিকাঠি নিহিত আছে সূক্ষ্ম শরীরের অন্তর্নিহিত জ্ঞানের মধ্যে। এই শরীর, যা স্থূল দেহের অতীত, এবং বাস্তবে এটি ৩ টি নাড়ি, ৭ টি চক্র এবং কুণ্ডলিনী দ্বারা গঠিত। এর কার্যপ্রণালী ও গঠন বিজ্ঞানের কাছে পরিচিত শারীরিক ব্যবস্থার প্রতিফলন, তবে আরও সূক্ষ্ম স্তরে।

“আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছিলাম যা ঘটছিল,” তিনি স্মরণ করেছিলেন। “সেদিন, কোনো না কোনোভাবে, আমি বলেছিলাম—আমাকে শেষ চক্রটি অবশ্যই উন্মুক্ত করতে হবে।”

এই চক্র বা শক্তিকেন্দ্রটি সংস্কৃতে সহস্রার নামে পরিচিত, যার অবস্থান মস্তিষ্কের লিম্বিক অঞ্চলে। এই শক্তিকেন্দ্রের উন্মোচনই ছিল সেই দৈবিক মুহূর্ত, যা মানব জাতির কাছে পরম সত্যের দ্বার উন্মুক্ত করে।

shri-mataji-looking

আমি একেবারে একা ছিলাম এবং খুব ভালো লাগছিল। আশেপাশে এমন কেউ ছিল না যে একটি কথাও বলবে। তারপর ধ্যানের মধ্যে আমি অনুভব করলাম যে সময় এসে গেছে, যখন সহস্রারাকে খুলতে হবে। যেই মুহূর্তে আমি সহস্রারার উন্মোচন কামনা করলাম, আমি লক্ষ্য করলাম কুণ্ডলিনী আমার ভেতরে টেলিস্কোপের মতো উঠে আসছে—একটির পর একটি স্তর খুলে, উপরের দিকে অগ্রসর হচ্ছে। এর রং ছিল গলিত লোহার মত গরম লাল রঙের।

“তারপর আমি কুণ্ডলিনীর বাহ্যিক গঠন দেখতে পেলাম, যা উপরের দিকে উঠছিল, (এবং) প্রতিটি চক্রে শব্দ সৃষ্টি করছিল। কুণ্ডলিনী উঠে ব্রহ্মরন্ধ্র ভেদ করল।”

ব্রহ্মরন্ধ্র হল মাথার শীর্ষে অবস্থিত ফন্টানেল অস্থির অঞ্চল। শ্রী মাতাজী যে অভিজ্ঞতার কথা বর্ণনা করেছিলেন, তা হল আত্মসাক্ষাৎকারের অভিজ্ঞতা—জ্ঞান ও সচেতনতার সেই বিকাশ, যা অনেকেই কামনা করে। তিনি এমন এক প্রাপ্তির কথা বলছিলেন, যা অনেকেই অনুসন্ধান করে; সেই প্রাপ্তি যা সাধারণত বহু বছরের নিষ্ঠা ও সাধনার দ্বারা অর্জন করতে হয়।

"আমি সেই মুহূর্তে অনুভব করলাম, উপরে যে শক্তিই ছিল তা হঠাৎ চারদিক থেকে শীতল বাতাসের মতো আমার মধ্যে প্রবেশ করল। আমি দেখলাম সবকিছু খুলে যাচ্ছে, এবং এক প্রবল স্রোতের মতো শীতল বাতাস আমার মাথা দিয়ে সর্বত্র প্রবাহিত হতে শুরু করল। আমি অনুভব করছিলাম যে আমি হারিয়ে গেছি, আমি আর নেই। সেখানে শুধুমাত্র কৃপা ছিল। আমি দেখলাম, সবকিছু সম্পূর্ণভাবে আমার মধ্যেই ঘটছে।”

শ্রী মাতাজী জানতেন যে আত্মসাক্ষাৎকারের এই অভিজ্ঞতা, এই উচ্চতর জ্ঞান, সমগ্র বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে হবে।

“তখনই আমি বুঝতে পারলাম যে কাজটি শুরু করতে কোনো ক্ষতি নেই। সমস্ত বিভ্রান্তি দূর হয়ে গিয়েছিল। অবশেষে সময় এসে গেছে। ভয়ের কিছুই ছিল না। শেষ পর্যন্ত এটি করতেই হতো। আমি এই পৃথিবীতে এসেছি শুধু এই উদ্দেশ্যেই—মানুষের মধ্যে সমষ্টিগত চেতনাকে জাগ্রত করার জন্য। আমি ভাবলাম, যতক্ষণ না মানুষ আত্মসাক্ষাৎ লাভ করছে বা নিজের প্রকৃত সত্তাকে উপলব্ধি করে, ততক্ষণ এই কাজটি অসম্ভব হবে। এই পৃথিবীতে অন্য যা কিছুই করার চেষ্টা করা হোক না কেন, তার কোনো মূল্যই নেই।"

শ্রী মাতাজী বর্ণনা করেছিলেন কীভাবে তাঁর আধ্যাত্মিক কাজের সূচনা হয়েছিল। “আমি প্রথমে এটি প্রয়োগ করেছিলাম এক বয়স্ক মহিলার উপর, যিনি আমাকে ভালোভাবে চিনতেন। যখন তিনি তাঁর আত্মসাক্ষাৎকার লাভ করলেন, তখন আমি সন্তুষ্ট হলাম। আমি অনুভব করলাম যে আরও অনেকেই তাদের আত্মসাক্ষাৎকার লাভ করতে পারে। একজন মানুষকে আত্মসাক্ষাৎকার দেওয়া সহজ ছিল। একজন মানুষকে সচেতন করে তোলা খুবই সহজ ছিল, কিন্তু সমষ্টিগতভাবে জনগণের উপর এটি কার্যকর করতে আরও কিছু কাজের প্রয়োজন ছিল।”

“প্রত্যেককেই আত্মসাক্ষাৎকারের মাধ্যমে এর উপকার লাভ করতে হবে, কিন্তু সত্যি বলতে এই ধরনের কাজ আগে কখনও সমষ্টিগত স্তরে করা হয়নি। আমি ধ্যানের মাধ্যমেই এই সবকিছু অর্জন করেছিলাম।”

তাঁর কাজ বহু বছর ধরে নীরবে তৃণমূল স্তরে চলতে থাকে। “আমার অন্তরে যে শক্তিগুলি ছিল, সে সম্পর্কে কেউ কখনও জানত না। কেউ আমাকে চিনত না, আমার সম্পর্কে কোনো ধারণাও ছিল না।” অধিকাংশ মানুষই তখনও তিনি যা বলছিলেন তার জন্য প্রস্তুত ছিল না। তাঁর বার্তা যেমন বৈপ্লবিক ও সাহসী ছিল, তেমনি তা মানুষের নিজের সম্পর্কে প্রচলিত ধারণার থেকে সম্পূর্ণ বিপরীত ছিল।

shri-mataji-nirmala-devi

“কিন্তু যখন সেই মহিলার মধ্যে কুণ্ডলিনী জাগ্রত হল,” শ্রী মাতাজী স্মরণ করছিলেন, "আমি অনুভব করলাম যে কোনো এক ধরনের সূক্ষ্ম শক্তি তাঁর মধ্যে প্রবেশ করেছে। তারপর আরও বারো জন তাদের আত্মসাক্ষাৎকার লাভ করল। তারা বিস্মিত হয়েছিল, যে তাদের চোখ জ্বলজ্বল করতে শুরু করেছিল। তাদের মধ্যে যে এক অনন্য সংবেদনশীলতার শক্তি প্রবেশ করেছিল, তার মাধ্যমে তারা উপলব্ধি করতে এবং সবকিছু স্পষ্টভাবে দেখতে শুরু করল, যার দ্বারা তারা সবকিছু অনুভব করতে পারত।”

Shri Mataji opettaa Sahaja Yoga -meditaatiota Intiassa

আত্মসাক্ষাৎকারের মাধ্যমে মানুষ যে অনুভূতি লাভ করলো, তা ছিল অভূতপূর্ব । তারা একে অপরের প্রতি প্রেম এবং করুনার বন্ধনে আবদ্ধ হল। এর ফলে নতুন এক সামূহিক চেতনার সূত্রপাত ঘটলো।

“আমি একটি বিষয় নিশ্চিতভাবে উপলব্ধি করলাম যে এই বারোজন মানুষের বারো রকম স্বভাব ছিল, এবং কোনোভাবে তাদের সঙ্গে বসে তাদের বোঝাতে হবে কীভাবে আত্মার যে আলোর শক্তি আছে, তা একত্রিত করা যায়,” তিনি বললেন। “এটা ঠিক যেমন আমরা একটি সূঁচের সাহায্যে ফুলগুলোকে গেঁথে একটি মালা বানাই… যখন তারা আত্মসাক্ষাৎ লাভ করল, তখন আমি লক্ষ্য করলাম যে তাদের ভেতরে, প্রত্যেকের মধ্যেই, তা একের পর এক একটি সুতোয় গাঁথা হয়ে একীভূত হয়ে যাচ্ছে।”

আমি এক মহিলাকে দিয়ে শুরু করেছিলাম। তারপর ধীরে ধীরে আরও অনেকেই আত্মসাক্ষাৎকার লাভ করতে শুরু করল। ক্রমে এই কাজের অগ্রগতি হল এবং মানুষ উপলব্ধি করল যে এভাবেই আমরা নিজেদের রূপান্তর করতে পারি। এটা প্রতিষ্ঠিত হয়েছিল যে সহজ যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।